১৬ই নভেম্বর যশোর শহর আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ জয়ে আশাবাদী আজাহার হোসেন স্বপন - Jessore Event News
https://web.facebook.com/nayanbreak
Ad

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 5, 2019

১৬ই নভেম্বর যশোর শহর আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ জয়ে আশাবাদী আজাহার হোসেন স্বপন

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আজাহার হোসেন স্বপনকে  চাই এই দাবী তৃণমূল কর্মীদের।

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ প্রায় ১৬ বছর পর যশোর শহর আওয়ামী লীগের সম্মেলন হতে যাওয়ায় যশোরের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামীলীগের নৌকার পালে নতুন হাওয়া লাগতে শুরু করেছে। আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে দলের বিভিন্ন ইউনিটে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।তবে শেষ পর্যন্ত এসব রাজনৈতিক ইউনিটের সম্মেলন পরবর্তী কমিটি গঠন কি প্রক্রিয়ায় সম্পন্ন হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। দলের একটি অংশের দাবি হচ্ছে, দলীয় ফোরামে আলাপ আলোচনার মাধ্যমে দলের যোগ্য নেতাদের পদে নিতে হবে। আবার অন্য একটি অংশের মত হচ্ছে সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে বা গোপন ব্যালটের মাধ্যমে দলীয় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। তবে সে ক্ষেত্রে দলের ত্যাগী পরীক্ষিত নেতারা এই লড়াইয়ে কতটুকু উতরে উঠতে পারবেন সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন দলের জেলা পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা। তাদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ দিন দলের সম্মেলন না হওয়ায় বিভিন্ন পদ আকড়ে থাকা নেতারা তাদের পছন্দের লোকদের কাউন্সিলর বানিয়ে সম্মেলন শেষ করার চক্রান্তে ব্যস্ত। ফলে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা হলে ওই সব নেতাদের আর্শীবাদপুষ্টরাই কাঙ্খিত পদে জয় লাভ করবে। তবে শেষ পর্যন্ত ক্ষমতাসীন এই রাজনৈতিক দলের এসব ইউনিটের কমিটি গঠন কি প্রক্রিয়ায় হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ।

৩ বছরের জন্য এসব পদে নেতৃত্ব নির্বাচিত হলেও কালের বিবর্তে তারা সকলেই প্রায় এক যুগের বেশি সময় ধরে ওই পদেই দায়িত্ব পালন করছেন। বার বার চেষ্টা করেও শহর আওয়ামীলীগের সম্মেলন না হওয়ায় নেতৃত্বের কোন পরিবর্তন ঘটেনি। যা নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশার অন্ত নেই। এই পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বর যশোর শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহু কাঙ্খিত এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার অন্ত নেই।

এদিকে, সম্মেলনকে সামনে রেখে নতুন কমিটির নেতৃত্বে আসতে অনেক গুরুত্বপূর্ন নেতার নাম সর্বত্র আলোচিত হচ্ছে। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদে যশোরের আওয়ামী রাজনীতিতে পরীক্ষিত সৈনিক বর্তমানে যশোর জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপনের নাম মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মুখে মুখে আলোচিত হচ্ছে।

তুণমূল নেতাকর্মিরা বলেন, আজাহার হোসেন স্বপন একটি রাজনৈতিক পরিছন্ন নাম।যে নাম শুনলে শুধু যশোর শহর নয়,গোটা জেলাবাসী জানে তার সাথে কোন মাদক,সন্ত্রাস ও দূর্নীতির স্থান নেই। নেই কোন আপোষ। সে একজন নির্ভেজাল,নির্ভীক পরিছন্ন রাজনীতিবিদ।তার সমসাময়িক রাজনীতিবিদরা আজ অর্থের পাহাড় গড়েছে। কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির নির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সদা হাস্য স্বপন ভাই নিঃস্বার্থে মানুষের বিপদ-আপদে রাত,দিন, ঝড়,বৃষ্টি উপেক্ষা করে পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগের কর্মী হলে তো কথাই নেই। তার জন্য স্বপন ভাই মন-প্রাণ উজার করে কাজ করেন। আর প্রচার বিমুখ স্বপন ভাই এর এসব গুণের কথা যশোর শহর তথা গোটা যশোরবাসী জানে। কিন্তু কতিপয় প্রভাবশালী রাজনীতিবিদরা বার বার তার সঠিক মূল্যায়ন না করে তাকে রাজনীতির মাঠ থেকে চক্রান্ত করে সঠিক রাজনীতির পথ থেকে দুরে রাখার চেষ্টা করেছে এবং এখনও করছে। তবু স্বপন ভাই তার জীবনের শৈশব-কৈশর,যৌবন উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করছেন। হাজারো ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হলেও বঙ্গবন্ধুর দেখানো পথ থেকে একটুও বিচ্যুতি হননি। বরং সে তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ অবধি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। আর এই আপোষ না করাই তার রাজনীতি জীবনের প্রত্যেক পদে,পদে হয়েছে নাজেহাল।  তাই এখন সময় এসেছে এমন নিবেদিত ত্যাগী নেতার মূল্যায়নের।কারণ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতাদের এখন মূল্যায়ন করছেন এবং মাদক,সন্ত্রাস দূর্নীতি পরায়ন ব্যক্তিদের পরিহারের ব্যবস্থা গ্রহণ করেছেন। বাংলার আপামর জনগণ তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছন। তাই আমরাও এই সাধুবাদ জানিয়ে সময়ের সাথে জোর দাবী করি,যশোর জেলা যু্বলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, এক সময়ের রাজপথ কাঁপানো তুখোর ছাত্রনেতা আজাহার হোসেন স্বপন ভাই কে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চাই। এই চাওয়া যশোরের আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রাণের দাবী। কারণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করেন,স্বপন ভাইকে এই পদে দায়ীত্ব দেওয়া হলে যশোর শহরের তৃণমূল নেতা-কর্মীরা সঠিক মূল্যায়ন পাবে এবং স্হবির শহর আওয়ামী লীগ পাবে তার দুর্দান্ত গতি।নেতা-কর্মীদের মাঝে ফিরে আসবে প্রাণ চান্চল্য।তাই দলের স্বার্থে আমরা সাধারণ তৃণমূল কর্মীরা আশা করি,হাই কমান্ড দলের স্বার্থ বিবেচনা করে সাবেক তুখোর ছাত্রনেতা যশোর জেলা যুবলীগের সুযোগ্য যুগ্ন সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন ভাইকে যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত ও নির্বাচিত করবেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক পদ প্রার্থী আজাহার হোসেন স্বপন বলেন, সকল কাজে কেনো গ্রুপ দেখিনি। জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধুকে আদর্শ মনে করে কাজ করে যাচ্ছি।হামলা মামলার ভয়ে বা নিজের লাভ ক্ষতির আশংকায় কখনো রাজপথ ছাড়িনি। পদ পদবী ব্যবহার করে নিজের আখের গোছাতে চেষ্টা করিনি। তিনি বলেন, শহর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে অংশ নিয়েছি। এতে কর্মী-সমর্থকরা আমার পক্ষে থাকবে বলেই আমার বিশ্বাস।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot